ফরিদ উজ্-জামান পলাশ এর কবিতা ‘আমি দেইক্যা খায়া গেলাম’

 

Farid Uz-Zaman Palash's poem 'I went to eat my daughter'


আমি দেইক্যা খায়া গেলাম

 

আমি দেইক্যা খায়া গেলাম তোমার ঘরের ভাত

আর কেউ অইলে ধয়া দিত সাত পুরুষের জাত।

ঠ্যাঙের উপ্রে ঠ্যাংডা তয়া খাইছি বাপের বাইত

তোমার লগে বিয়া অয়া গ্যাছে আমার জাইত।

 

হায় রে মন্দ নসিব আমার হায় রে কপালপোড়া

তোমার ঘরঅ আয়া আমার যন্ত্রণা কি থোড়া?

বিয়ার আগে রাবড় বেডার মুহঅ খালি ফুনি

জামাই বুলে বহুত বালা বহুত গুণে গুণী!

 

বিয়ার পরে বুঝতাম পারছি তোমার কত গুণ

ঘরের পান্তা শেষ অয়া যায় তাও জোডে না নুন।

শীতের সময় শীতের কাপড় গর্মের সময় গরম

যেইতা ফিন্দি মাইনষের সামনে যাইতে লাগে শরম।

 

এইডা-হেইডা কিন্যা দিবা কও আগামী কাইল

হাতেগুতেও দেও না কিছুই বছর ভইরা বাইল।

বাইলঅ পইরা কাইট্টা গেছে আমার জীবন পুরা

ফুড়ি অয়া আইছলাম অহন অইছি আমি বুড়া।

 

আলাপ ফুনলে শইলডা জ্বলে নাইগা কথার লছন

উঠতে-বইতে ফুনন লাগে তোমার যা তা বচন।

বচন ফুইন্যা পইরা যায়গা মাথার উহুন যত

আরগাজা আর আছে নাহি এরুম তোমার মত?

 

কান্দাকুডি কইরা আমি করছি জীবন পার

এই দুইন্যাইত পাইতা না গো আমার মতন আর।

বংশ বুইন্যাদ বালা আমার খাইছি তোমার ভাত

আর কেউ অইলে এই সংসারঅ কবেই মারত লাথ।

Post a Comment

0 Comments