মাহফুল আখতার এর কবিতা ‘এনাউ লাচিপি ন্যা’

 

Mahful Akhtar's poem 'Enau Lachipi Nya'


এনাউ লাচিপি ন্যা..

 

আজ ব্যানা ভাবি কোমা গেলো

লদীর ঘাটত

সেটি যায়্যা তাঁই  ঢুকলো

নম্বা পাটের ক্ষেতোত।

 

ভিঁইয়ের মদ্যা শাড়ি খুল্যা দিলো

লদীত নম্বা এডা ঝাপ,

মুনটু হোলো জুঅন ছোঁড়া, দেখলো

তারিই ৬০ বছরের বাপ!

 

গ্যান্দা চাচী দুমক সাপ

কোলো মুনটুর মা'য়োক।

 

মুনটুর মাও সললি হাতত

লিয়াই মারলো দৌর ভিয়োত,

চুলের মোট-অ ধরা-য়্যা আন্যা-য়্যা

দিলো গরম  সল্লির ছ্যাঁক।

 

হামার কতা মিছ্যা-য়া হোলে

ভাবীর ছায়া খুল্যা দ্যাক।

 

মান সম্মান সবি খ্যা -লো

তোর বেহুদ্দা বেটার বউ 

অর জোন্ন্যা হামাক-যদি

আর করিস খেউ খেউ!

 

বাপের বাড়িত গেল্যা উঁই

ভাদ্র মাসোত আরজান আনিসন্যা

হামার বিয়াত উঁই কোল্যা

এনাউ লাচিপি ন্যা।

Post a Comment

0 Comments