আমিনুল ইসলাম সেলিম এর কবিতা ‘যৈবতীর মুখ’

 

Aminul Islam Selim's poem 'The Face of the Maiden'



যৈবতীর মুখ

 

খোয়াবে তুমারে দেহি অচিন যৈবতি

আতকা জাইগ্যা খুঁজি পাই না কিছুই

খোয়াব ফুরায়া গেলে বড় আচানক

বারেবারে বিছরাই তুমার ঐ মুখ

মগজের ডেগে উডে কঠিন বলক

জ্বরের লাহান বাড়ে বেতালা অসুখ

ঠানামানা করে মন বুঝি না ত গতি

মনের গুপন জ্বালা কুনহানো থুই?

 

আকুতি জানায়া কইÑও রূপের পরী

অহন তুমারে ছাড়া দুইন্নাই ফানা

আমারে জানাও ত্বরা বাঁচি কিবা মরিÑ

কুন পথে পামু দেহা, কইরো না মানা

ত্বরিৎ সরায়া লও বেহুদা আড়াল

কাডামু তুমারে লয়া ইহ-পরকাল।

Post a Comment

0 Comments