গাঁয়ের ছেলে
সাত সকালে গাঁয়ের ছেলে রতন
লাঙ্গল কাঁধে বেড়িয়ে পড়ে মাঠে,
মাটির ছেলে শান্ত মাটির মতোন!
মাঠের কাজেই দিনগুলো তার কাটে।
সন্ধ্যা হলে যায় ঘরে যায় ফিরে
মা ছাড়া কেউ নেইতো দুনিয়ায়,
দু'জন তারা কাটায় সুখের নীড়ে,
ফল ফসলেই বছর চলে যায়।
মাটির বুকে ফলায় সোনার ধান,
মাঠে মাঠে এই যেনো তার খেলা।
মুখেও যে তার আল্লাহ নবীর গান
দেশের কাজেও নেই মোটে তার হেলা।
মাটির ছেলে রয় মাটিতে মিশে
নিসর্গকে তাই করেছে জয়।
দুঃখটা আর থাকবে বলো কিসে?
এই দুনিয়ায় এখন সে নির্ভয়।

0 Comments