আমির খসরু সেলিম এর দুটি ছড়া

Two rhymes of Amir Khusru Salim



আদিবাসী


মাটির শাসন মাটির আদর মিশে

অনেক আদর জুম ফসলের শীষে,

উঁচিয়ে মাথা মেঘ-দেবতার পাহাড়

এই পাহাড়ই জুগিয়ে থাকে আহার,

পাহাড় যেন আমার মায়ের কোল

বন্য-বাতাস যাচ্ছে দিয়ে দোল,

বনের সাথে মনের কথা বলি

ঝর্ণাধারার সঙ্গে গলাগলি,

আমার আছে সাহস ভরা বুক

সেই বুকেতে সামলে রাখি সুখ,

আদিবাসী বলছো আমায় বেশ

তোমার মতই এটাও আমার দেশ।





তবুও


আঙুল ফুলে

কলাগাছ হয় কারো,

ধনের পাহাড়

তবু চাইবে সে আরো ।

কারো চোখ জুড়ে

শান্তির ঘুম নামে,

কারো দেহ-মন

কলুসিত হয়ে ঘামে ।


আগুনের আচ

কারো বুকে থাকে জমা,

কারো কাজ জুড়ে

হাইফেন দাঁড়ি-কমা ।

Post a Comment

0 Comments