মেঘের আবডালে
মেঘের আবডালে যে
জ্যোৎস্না উঁকি মারে—
আকাশে যার শরীরের
আড়মোড়া ভাঙল!
সে আমার প্রেরণার
বাতিঘর—হারানো বন্ধু সুরেশ
সুরেশকে আমি বুকপকেটে
রাখি—
এর একটা নিছক কারণও
আছে—বটে
সুরেশ প্রতিবার যখন
আমাদের কাছে আসে—
ঠিক তখন থাকে পূর্নিমার
রাত,
আকাশে বাতাসে প্রবাহিত
হয় জ্যোৎস্নার আলো
সুরেশ আমাদেরকে সে আলোয়
পাহারা দেয়।
সুরেশ এর সাথে আমাদের
কথা হয়
প্রতি জ্যোৎস্নার রাতে,
সুরেশ আমাদেরকে দেখে
প্রতি পূর্ণিমার রাতে।
পূর্নিমা ফুরিয়ে
গেলে—কোনো এক বর্ষায়
সুরেশ কোথায় যেন
হারিয়ে যায় এক নিমিষেই!
এতো খুঁজে বেড়াই
তাকে–পাই না কোথাও আর!

0 Comments