শরৎ শিশির কিংবা দূর্বা জীবন
তুমি দিন দিন হারিয়ে যাও
আঁধারের হাজার চোরাগলিতে
শেয়াল শকুনের ভোগে পরিণত হও
তুমি প্রতিদিন; কোন দুঃখ নেই
কিংবা প্রতিরাতে কারো বিছানার চাঁদর
অবিরাম শুষে নিক তোমার দেহের ঘ্রাণ
এতটুকু অনুরোধ তোমার কাছে শুধু
কাউকে বলো না কোনোদিন
একটা আকাশ ছিলো তোমারও
সেখানে সন্ধ্যা ছিল জ্যোৎ স্নাময়
কেউ যেন না জানে, তুমি ছিলে
কারো শরৎ শিশির, দূর্বা জীবনে...

0 Comments