সাফাই
এখনও পড়ে আছি নিথর ; নিরূপায়
পৃথিবী জোড়া অসুখ, একাকীত্বের এ ভয়াবহ সময়
চারিদিকে শুধু বেদনাহত অনাহারী মানুষের কর্মবিমুখ অতিমারি ভবিষ্য
কে আছে?
জীবানুর এ সন্ত্রাস ধুয়েমুছে এনে দিবে খরতাপে বৃষ্টিস্নাত বৈশাখ
শরবতে মুঠোভর্তি হাসির খলখল নদীর উচ্ছ্বাস
কে দিবে এ মহাদুর্যোগে চুমু ও চুম্বনের আশ্বাস
কে আছে?
দেবতার ঘরে রামায়ণ ফেলে আয়োজন করবে কবিতার উৎসব
কে আছে এমন
সঙ্গনিরোধেও ভালোবেসে ভুলে যাবে বাৎস্যায়ন
চলে যাচ্ছে সবাই
আমিও যদি চলে যাই মহাশূন্যতায় সহসাই
ভুল করে হলেও ভুলে যেও বাসর রাতের 'সাফাই'!
পৃথিবী জোড়া অসুখ, একাকীত্বের এ ভয়াবহ সময়
চারিদিকে শুধু বেদনাহত অনাহারী মানুষের কর্মবিমুখ অতিমারি ভবিষ্য
শরবতে মুঠোভর্তি হাসির খলখল নদীর উচ্ছ্বাস
কে দিবে এ মহাদুর্যোগে চুমু ও চুম্বনের আশ্বাস
কে আছে?
কে আছে এমন
সঙ্গনিরোধেও ভালোবেসে ভুলে যাবে বাৎস্যায়ন
আমিও যদি চলে যাই মহাশূন্যতায় সহসাই
ভুল করে হলেও ভুলে যেও বাসর রাতের 'সাফাই'!
সময়ের ক্রীতদাস
নির্বিঘ্ন সাঁতারে যে মৎস্য ঘুরেফিরে জলে
তাকেও মরতে হয় ধীবরের জালে
যে বৃক্ষ পুষ্পশোভিত হয় বসন্তকালে
তাকেও জ্বলতে হয় মানুষের প্রয়োজনে
অথচ এই আমি সময়ের কাছেই দাসত্ব মেনেছি করজোড়ে
শুধু অপেক্ষা আর অপেক্ষা.....
কখন আসবে অন্ধকার পৃথিবীর কোল জুড়ে
নক্ষত্রও হারিয়ে যাবে
ঝিঁঝিঁর ডাকও একদিন থেমে যাবে
যে শালিক পথ ভুলে এসেছিল কাছে
সেও হয়ত যাবে চলে নিস্তব্ধ রাত্রির কথা ভুলে
অথচ এই আমি দাসত্ব মেনেছি সময়ের-ই কাছে,
চিতার আগুন নিভে গেলেও জ্বলে আগুন মনে
যে নদী ভরে যায় বালির আস্তর পড়ে
তাকেও একদিন সমাধিস্থ হতে হয় সাগরেরও ডাকে
মৃত্যুর খবর কেউ কি রাখে চিতার অনল নিভে গেলে?
অথচ এই আমি...
একাকী পড়ে আছি মহাশ্মশান ভস্মীভূত করে!
.

0 Comments