আকাশ মামুন এর কবিতা



পাখি


একটা হলুদ পাখি উড়ে গেল উত্তর থেকে দক্ষিণে

হাওয়ায় হাওয়ায় শিস দিয়ে গান গেয়ে

হওয়ায় মিলিয়ে গেলে তোমার চুল পাখি হয়ে যায়

তারপর মেঘে মেঘে আমার মনের আকাশে উড়ে বেড়ায়


 


ইবাদত ৭


তোমার শ্রোণি সন্ধির তিলোত্তমা রূপ নিয়ে

ফোঁটে আছে লাল টকটকে গোলাপ

আমি প্রতিদিন গোলাপগন্ধ বুকপকেট গুজে রাখি

সেবায়েত হয়ে নিবদ্ধ মনে তার সুবাস নেই


 


 


ইবাদত ৮


গুহা ছাড়া নাকি ইবাদত পূর্ণ হয় না

আমি গুহা খোঁজছি তোমার নবুয়ত পেতে


 


 


বিলবোর্ড


একটা নীল প্রজাপতি মোড় পেরিয়ে গলিতে ঢুকে গেল

তার মায়াবী রূপ লেগে আছে বিলবোর্ডে

নিস্তব্ধ রাতে শহরজুড়ে জেগে থাকে বিলবোর্ডের মায়া 

আমি ধুকপুক বুক নিয়ে আড়চোখে বিলবোর্ডে তাকাই

Post a Comment

0 Comments