এই পৃথিবীর স্বপ্ন জানে
ঘন সবুজ আলোয় মোড়া একটি তারার শুদ্ধ হাসি ,
চিনবো বলেই হরিণ হয়ে আলোক ধারার স্বর্গে আসি ।
তাই বাজে এই পাতার হৃদয়। অরূপ কথার গন্ধে মাখা ,
শিরায় শিরায় যায় বয়ে রঙ-- নদীর মতো মগ্ন শাখা ।
শাখায় শাখায় রূপ অপরূপ! দিন হলে শেষ ইচ্ছে পরী ,
শিউলি, টগর পড়তে থাকে তাই দেখে মেঘ অশ্বে চড়ি -- !
ঘন সবুজ আলোয় মোড়া সেই তারাটির গুঞ্জ গানে ---
আমার মনও চাঁদ হয়ে যায় এই পৃথিবীর স্বপ্ন জানে !
বাড়ি
রূপসা নদীর সাঁকো !
বললে ও ভাই আজ সারাদিন আমায় তুমি আঁকো !
যেই এঁকেছি নদীর দু কুল,যেই এঁকেছি পাখি,
অমনি দেখি হাজার নাচের রাখী --- !
ভালোবাসার ফুল হয়ে সব বললে কাছে এসে !
আজ চলো যাই নতুন গানের দেশে -- !
দেশ মানে কি আকাশ, নাকি যা খুশি হয় ডাকো ?
আলো আশার হাত দুটিকে বুকের ওপর রাখো !
হাতছানি দেয় রূপকথা আর তাল তমালের সারি !
সেইতো আমার ধান পতাকা বাড়ি --- !
মোহর দুপুর ঝরে
আসুন রাজা বসুন বসুন
আমার কুটির ঘরে !
পাতায় আঁকা টাপুর-টুপুর ,
মোহর দুপুর ঝরে !!
হৃদয় জুড়ে রঙিন পালক ,
খুশির পরাগ নাচে !
বাতাস যেন খবর পাঠায়
আতাই পুরের কাছে !!
নাচের সুরে পাতাই পুরের
পলাশ, পারুল,জবা !
কেবল সুখে বাজায় সেতার
ঝালোর দোলায় সভা !!
আসুন রাজা বসুন বসুন
আমার কুটির ঘরে !
পাতায় আঁকা টাপুর-টুপুর ,
মোহর দুপুর ঝরে !!
এরা ওরা
এরা বলে পিপি পিপি
ওরা বলে পমপম !
এরা বলে ছিটেফোঁটা
ওরা বলে ছম্ছম্ !!
এরা বলে বেশি বেশি
ওরা বলে কমকম !
এরা বলে ডিঙি টাঙা
ওরা বলে টমটম !!
এরা বলে নিরিবিলি
ওরা বলে জমজম !
এরা বলে ঝিরি ঝিরি
ওরা বলে ঝমঝম !!
এরা বলে লেডিকেনি
ওরা বলে চমচম !
এরা বলে ভেড়ামারা
ওরা বলে দমদম !!
ঠিক যেখানে
পুনু পুনু কোথায় পুনু ? ওইতো কবি ডাকো !
এপার ওপার মাঝখানে সেই রূপসা নদীর সাঁকো !
রঙ নেমেছে হরিণ ক্ষেতে ডাকছে কি এক পাখি
আপন মনে চাঁদের আলোয় একলা জেগে থাকি
!
শিউলি পাতা দুলছে কিযে চারটি জবার কুঁড়ি
বলছে আবার চলনা সবাই ওড়না হয়ে উড়ি !
আয়তো খেলি চু কিত কিত খেলতে খেলতে শেষে ;
ছড়িয়ে যাবো আমরা আবার মেঘনা মেঘের দেশে !
হারিয়ে যাবো আমরা আবার সবুজ টিলার ঘাসে
ঠিক যেখানে জলছবি ঘর নাচতে নেমে আসে!
******************

0 Comments