গভীর রাত্রে ফোটা স্বপ্নের কুঁড়ি
মেঘ অরণ্যে বিন্দু বিন্দু ভালবাসা
জানি তোমার কাছে এ নিছক প্রেম নয় অরণ্য
তবু তোমার সঙ্গে কষ্টের বাঁধনে বাঁধা পড়া ,
তুমি চুপে চুপে এসেছিলে
ঘাস ফড়িং ছায়া নীড়ে__
আমি কিছুটা সময় ছিলাম তোমার মন অরণ্যে-
এ ঘাস ফড়িং নীড়ে
শুধু কষ্টের চাষ হয় -
সাদা- কালো মেঘ কষ্ট হয়ে ঝরে
দূ'চোখের ভেজা পাতায়!
প্রেম যখন কবিতায় আশ্রয় নেয়
শব্দের পরে শব্দরা হামাগুড়ি দেয়,
সীমাহীন শূন্যতা শব্দের সমুদ্র হাতড়ে বেড়াই
নির্জন প্রকৃতি গহীনের নৈঃশব্দ্য খসাবে
তবেই না স্বার্থক প্রেমের কবিতা হয়ে উঠবে।
তুমিই তো চেয়েছ কাঁটা ভরা পুষ্পের সীমাহীন
স্বপ্নাহত এক জীবন ,
যে জীবন নীড় ভাঙা পাখিদের হয়...
আমি না হয় সেই নীড় ভাঙা আহত সেই পাখি
আর সুখ পাখিটা তুমি ।
প্রেম যখন দরজার ওপাশে আড়ালে চলে যেতে চায়__
অর্তকিত ভালোবাসার পেয়ালায় মধু- বিষে গোপনে
মিশে যেতে চায় ,
মহামেঘে মৃত্যু এসে তখন দুয়ারে দাঁড়ায়__
আমি চোরাবালি চোরা কাঁটার ফাঁদে
জীবন বাজি রেখেছি বিষাদে!
প্রেম যখন নীল আকাশ হয়ে শ্রাবণ মেঘের ডানায় হারায়
মরণ সমুদ্র তখন সামনে এসে দাঁড়ায়--
কেঁপে কেঁপে ওঠে বুক
বাতাসে শূন্যতা উড়াই ,
সমুদ্র জলে ঢেউ এর মাঝে তবু ছায়াটুকু
স্থির থাকে -- মেঘ অরণ্যের জলছবি হয়ে
শুধু স্মৃতিটুকুই সম্বল থাকে ....
আহত ব্যথাভরা বুকে--
কিযে রাখি , কিযে ফেলি
কিযে করি
বুঝিনা কিছু - ই ...
স্বপ্ন সিঁড়ির শূন্যতায়
কতদিন তোমাকে বলেছি, আকাশ তোমার বুকের ডিভানে
একটা স্বপ্ন আঁকো__
দুঃখের নির্যাস দিয়ে ,
সে স্বপ্নের হৃদপিন্ড ছুঁয়ে থাকব
আমি_
আমি..
শুধুই আমি!
কেন না আমিই___ আমি তো এক দুঃখ মানবী
সুখের নির্যাস ও থাকবে দুঃখের বিপরীতে__
ওটুকু কেবল তোমার ;
আমি চাইনা তুমি ও ঠিক আমার মতো, সারাক্ষণ ব্যথার নির্যাস ছুঁয়ে থাক ..
আমি তোমাকে বড় বেশি ভালবাসি __
যদি তুমি আমাকেই ভালবাসো,
তাহলে প্রতিনিয়ত কেন বলছ আমি একা.
আমি তো তোমার সঙ্গেই আছি _
হ্যা, বিশ্বাস করো আমি সবই বুঝি__
তবু কেন যেন ভীষণ ভয় হয়
তোমাকে হারাবার ভয়__
সে জন্যই তোমাকে বলেছি,
একটা স্বপ্ন আঁকো ...
স্বপ্নের সিঁড়ির ডিভানে গভীর শূন্যতায় আমি দাঁড়িয়ে থাকবো ..
অনন্ত কাল , তোমার ফেরার অপেক্ষায় ,
যদি তুমি কখনো আমার পথে পা রাখো!!
কাশফুলে বৃষ্টির ছোঁয়া
প্রকৃতির উষ্ণ ঠোঁটে এখন কাশফুল ঘ্রাণ
সাথে বৃষ্টি ভেজা অনুভূতি,
শ্রাবণ চলে গেছে
বৃষ্টি যায়নি ....
এক আকাশ নিয়ে আমি ভীষণ খুশি ,
যখন তখন মেঘ হয় আকাশে
মেঘ গলে ঝুম বৃষ্টি__
বৃষ্টির কোন বাঁধা ধরা নিয়ম নেই
ভিন্নভাবে কত রূপে বৃষ্টি হয় ।
মনের আকাশে মেঘ জমলে দু'চোখে আমি ও ঝরাই বৃষ্টি...
অবাধ স্রোতের মতো
এ বৃষ্টি খুব অসাধারণ
আগুন বৃষ্টি কষ্ট দহনে__
মেঘ গলে যে বৃষ্টি হয় বলছি না_
সে বৃষ্টি অতি সাধারণ ,
মনে হয় সাদা মেঘের ঠোঁট গলে বৃষ্টি ধরেছিল হয়তো__
কাশফুল এসেছে শুভ্রতার আঁচল উড়িয়ে স্বপ্নের শহরে
কাশফুল তোমাকে বলছি, তোমার চেনা শহরে আমি ভালো থাকব ,
দুঃখ বিলাসী এই আমি
কষ্ট গুলো গায়ে মাখবো...
বৃষ্টি ভেজা অনুভব বাড়িয়ে দেয় শত বেদনা ,
এখন আর বৃষ্টি এলে হাত বাড়াই না...
মন ভিজিয়ে নিই ষোল আনা;
বৃষ্টি আমার ভীষণ প্রিয়!
বৃষ্টির সাথে এ আমার এক জন্মের সখ্যতা।
এক বৃষ্টিই পারে এক পৃথিবী সৌন্দর্য হতে
অপার্থিব পৃথিবীর সাদা ঠোঁটে বৃষ্টির ঢল নেমেছে,
এমন মুগ্ধ করা দৃশ্য আর কোথায় পাব ?
নৈঃশব্দ্য রাতে কাশফুলে বৃষ্টির কোলাহল__
গাঙচিলের খয়েরি ডানা খসে বৃষ্টির টুপটাপ শব্দ আছড়ে পড়ছে উত্তাল সমুদ্র বুকে ,
এ এক অপূর্ব নান্দনিক সৌন্দর্যের দৃশ্য
শব্দহীন চেনা সুর ..!
রৌদ্র শুকোয় বৃষ্টির আঁচলে
আমার চোখে অন্য আকাশ ইচ্ছে ঘুড়ির নাটাই হাতে স্বপ্ন বোনে
অনুভবের ছড়া ছড়া কাশফুলের বৃষ্টির ঘ্রাণে .....!!
দুঃস্বপ্ন
তুমি নীল আকাশ হয়ে এসেছিলে আমার জীবনে
আমি হয়ে গেছি ফ্যাকাশে বিবর্ণ, নিঃস্ব
সেই নীলের দহনে__
আজ ও হৃদয়ের ক্ষতে দক্ষিণা জানালায় ,
এলোমেলো হাওয়া বহে
নীল নক্ষত্রের আলো ছায়ায়
স্বপ্নরা নিমগ্ন ;
গোলাপ কুঁড়িরা
ফোঁটেনি তখনো
অথচ চারিদিকে সৌরভে মাতোয়ারা
তোমার জন্য--
শুধু তোমার জন্য...
তবে কি আমিই তোমার
দুঃস্বপ্ন ?
গভীর রাত্রে ফুটেছে দুঃস্বপ্নের কুঁড়ি থেকে থোকা থোকা হাসনাহেনা ,
তাই কি
বড় অভিমানে ভরেছে তোমার নিকানো আঙিনা
বুকের কষ্ট গুলো শিশির হয়ে ঝরছে
আমার ভালোবাসা এতোটুকু স্পর্শ করেনি তোমাকে ...
তুমি দূরে সরে যেতে যেতে
দুঃস্বপ্নের অনলে কেবলই আমার ভালোবাসা মাড়িয়ে গেছ
দু'চোখ পায়ে !
স্বপ্নরা কেঁদেছে ব্যাকুল চিত্তে
সত্য কি ?
না , এখানে সবটুকুই কাল্পনিক!
04.09.2018
Khulna

0 Comments