জোনাকিপোকার ল্যাম্পপোস্ট

কবি কবিতা আকর্ষণ
সেদিন সিগারেট পোড়া আঁশটে গন্ধ ছোঁয়া
এক পুরুষের মুখে শুনেছিলাম-
এক পুরুষের মুখে শুনেছিলাম-
মাইক্রোফোন ভেদ করে ছুটেছিল
শুরুর সাউন্ডস বেরিয়ে
নিশিতের তলে বুঁদ হয়ে
শ্রোতা আর চারবদ্ধ দেয়ালের ভেতর,
চাঁদের দেশে মেঘ হয়ে হঠাৎ বৃষ্টির ছিটা
ঘাসের উপর
সোসালিজম শিশিরের বিন্দুজলে লুটিয়ে পড়ে
হালকা হালকা মিচকে বাতাসের টোল-
উর্বর মখমল কার্পাসতুলোর মতন
জমে থাকা নীরব মাটিতে
মৌনতার নিশ্বাসপ্রশ্বাসে
অগণিত কর্পোরেটের কথা বলে
অজস্র দু'চোখ আর মুখের বাধাহীন রেকডিং এ;
শুরুর সাউন্ডস বেরিয়ে
নিশিতের তলে বুঁদ হয়ে
শ্রোতা আর চারবদ্ধ দেয়ালের ভেতর,
চাঁদের দেশে মেঘ হয়ে হঠাৎ বৃষ্টির ছিটা
ঘাসের উপর
সোসালিজম শিশিরের বিন্দুজলে লুটিয়ে পড়ে
হালকা হালকা মিচকে বাতাসের টোল-
উর্বর মখমল কার্পাসতুলোর মতন
জমে থাকা নীরব মাটিতে
মৌনতার নিশ্বাসপ্রশ্বাসে
অগণিত কর্পোরেটের কথা বলে
অজস্র দু'চোখ আর মুখের বাধাহীন রেকডিং এ;
সুখবাধা বিবর্ণ পাণ্ডুলেখনীর উপমায়-
মনোতেজ বিলাসে কলমের মৌখিক-গ্রীবায়
স্নেহ স্পন্দন ভর করে যতদূর প্রাণ টানে
কবি তার নাম দিয়েছে আকর্ষণ!
মনোতেজ বিলাসে কলমের মৌখিক-গ্রীবায়
স্নেহ স্পন্দন ভর করে যতদূর প্রাণ টানে
কবি তার নাম দিয়েছে আকর্ষণ!
বদল ও আবহসংগীত
বোশেখের কালো মেঘ
আবির্ভূত কাক সন্ধ্যের মতন
দিগন্তের সমুদয়ে লেতিয়ে গেল রোদ এবং সারাদিন।
আবির্ভূত কাক সন্ধ্যের মতন
দিগন্তের সমুদয়ে লেতিয়ে গেল রোদ এবং সারাদিন।
শিথিল করে তুললো মুঠোবন্দির আনকোরায়
একদা কাউকে ভালবাসার তাগাদা
হার্টের ভেতর,
গূঢ় আর্টের চুপচাপ অনুযোগ
প্রতিদিন ধূলো পেরুনি প্রত্যয়ী হেঁটে যেতো
শৈশব পরিসরে ফোঁটাফোঁটা ঘামের বোতাম কেটে সর্বময়;
বৃষ্টি তখন হাসতে হাসতে তাকাচ্ছিল
ও বাতাসের হাত ধরে এগিয়ে চলল
পাতার তলদেশে
নন্দিতে মোড়া প্রজাপতির পাতলা গায়-
শহরের কোলাহলধ্বনি
দিগন্তের ঝোপে রক্তরাঙা কৃষ্ণচূড়ার ফুল
আর সন্ধ্যারপাখি গেয়ে উঠলো
হঠাৎ বদলে যাওয়ার আবহসংগীতে-
সন্ধ্যার দেয়ালে টিকটিকির কারুচি ডাক
অথচ যাচিত শৈল্পিক নাগরিকতার দল,অনুপস্থিত!
একদা কাউকে ভালবাসার তাগাদা
হার্টের ভেতর,
গূঢ় আর্টের চুপচাপ অনুযোগ
প্রতিদিন ধূলো পেরুনি প্রত্যয়ী হেঁটে যেতো
শৈশব পরিসরে ফোঁটাফোঁটা ঘামের বোতাম কেটে সর্বময়;
বৃষ্টি তখন হাসতে হাসতে তাকাচ্ছিল
ও বাতাসের হাত ধরে এগিয়ে চলল
পাতার তলদেশে
নন্দিতে মোড়া প্রজাপতির পাতলা গায়-
শহরের কোলাহলধ্বনি
দিগন্তের ঝোপে রক্তরাঙা কৃষ্ণচূড়ার ফুল
আর সন্ধ্যারপাখি গেয়ে উঠলো
হঠাৎ বদলে যাওয়ার আবহসংগীতে-
সন্ধ্যার দেয়ালে টিকটিকির কারুচি ডাক
অথচ যাচিত শৈল্পিক নাগরিকতার দল,অনুপস্থিত!
আর কবিতা আসে না
আর কবিতা আসে না।
নিত্যনতুন ঋতুর কোলে জমে ওঠে কচিপাতার বুক
চাঁদ আর সূর্যের নিচে
দাঁড়িয়ে হাসে বৃক্ষ প্রীতিলতিকার শাখা...
গ্রীষ্মদুপুরে হঠাৎ বৃষ্টি বিলাস-
সোনাব্যাঙেরা তানপুরা বাজায়,
বাদামি কাঠফড়িঙের ঠোঁট আঁকড়ে ধরে
গাছপাকা পেয়ারার কোমর;
চাঁদ আর সূর্যের নিচে
দাঁড়িয়ে হাসে বৃক্ষ প্রীতিলতিকার শাখা...
গ্রীষ্মদুপুরে হঠাৎ বৃষ্টি বিলাস-
সোনাব্যাঙেরা তানপুরা বাজায়,
বাদামি কাঠফড়িঙের ঠোঁট আঁকড়ে ধরে
গাছপাকা পেয়ারার কোমর;
ওয়ারেন্ট পালিয়ে টেবিলঘড়ির টিকটিক কাঁটায়
পৃথিবীর মেইলে শব্দরা নেমে আসে
হঠাৎ জন্ম নেওয়া একটি কবিতা;
ধূসরের গালিবাজে
বৃষ্টি-শিশিরস্নাতে ঘাসের উপর
সবাক কবির প্রজনন ঋতুর কাহিনীপত্রে।
পৃথিবীর মেইলে শব্দরা নেমে আসে
হঠাৎ জন্ম নেওয়া একটি কবিতা;
ধূসরের গালিবাজে
বৃষ্টি-শিশিরস্নাতে ঘাসের উপর
সবাক কবির প্রজনন ঋতুর কাহিনীপত্রে।
আর কবিতা আসে না।
ফটোগ্রাফার
চৈত দিনের মাতাল ধোঁয়াটের গ্রীষ্মরোদ
সাদাকালো ছায়াছবির মতন
বেলাশেষের সন্ধ্যায়
ঝরাপাতাগুলো হুট করে নেমে আসে
ধ্রুপদী মগজের ভেতর বিচিত্র কল্পনারসে
ছায়াবীথি ঘোর
অপটিক্যাল গগজের গ্লাসে আলোর ফোকাস।
চোখ বড়বড় ক্যামেরায় ক্লিকক্লিক শব্দে
পারিযায়ী নক্ষত্রের হলুদ সাগরে নির্জন সৈকত
-চুপিচাপি রাত।
রাতের হাটে ভূতোম পেঁচার মতন তাপহীন চাঁদ,
বুনো বনোয়ারাত্রির জোনাকিপোকার ল্যাম্পপোস্ট
দর্শণ পৃথিবীর পৃথুলতায়
আলোর হরমোনে পাঞ্জেরির উল্লাস
ঘুরপ্যাঁচ ধ্যানে
আগামীর বহুমুখী ডিগবাজি খেলছে।
সাদাকালো ছায়াছবির মতন
বেলাশেষের সন্ধ্যায়
ঝরাপাতাগুলো হুট করে নেমে আসে
ধ্রুপদী মগজের ভেতর বিচিত্র কল্পনারসে
ছায়াবীথি ঘোর
অপটিক্যাল গগজের গ্লাসে আলোর ফোকাস।
চোখ বড়বড় ক্যামেরায় ক্লিকক্লিক শব্দে
পারিযায়ী নক্ষত্রের হলুদ সাগরে নির্জন সৈকত
-চুপিচাপি রাত।
রাতের হাটে ভূতোম পেঁচার মতন তাপহীন চাঁদ,
বুনো বনোয়ারাত্রির জোনাকিপোকার ল্যাম্পপোস্ট
দর্শণ পৃথিবীর পৃথুলতায়
আলোর হরমোনে পাঞ্জেরির উল্লাস
ঘুরপ্যাঁচ ধ্যানে
আগামীর বহুমুখী ডিগবাজি খেলছে।
ঐ দেখা যায় সবুজের দল
সুর্যের পাহাড়ে ফুল ফলেরা দোল খায়-
বিজ্ঞ ইশারায় দাঁড়িয়ে জেন্দেগির ফটোগ্রাফার।
সুর্যের পাহাড়ে ফুল ফলেরা দোল খায়-
বিজ্ঞ ইশারায় দাঁড়িয়ে জেন্দেগির ফটোগ্রাফার।
ভোরের সূর্য,আঁড় বাঁশি
সূর্য চোখ মেলতেই দূর আকাশ দিয়ে
ভোরের শালিক মেলানি ধূসরের ডানায় তাথৈ উড়ে যায়।
সবুজের দলে ভিড় ফেলা ধানের ক্ষেত,
নাড়াটের তলে ঘুরবাজ ফড়িঙের লাফ
বাতাসে ভেসে যায় দিগন্তের তামাটে ঘ্রাণ;
ভোরের শালিক মেলানি ধূসরের ডানায় তাথৈ উড়ে যায়।
সবুজের দলে ভিড় ফেলা ধানের ক্ষেত,
নাড়াটের তলে ঘুরবাজ ফড়িঙের লাফ
বাতাসে ভেসে যায় দিগন্তের তামাটে ঘ্রাণ;
হাজার মাইলেজ ঘাসের চারণভূমিতে
একপাল মেষ,ফসলের আবাদি গোধূমচূর্ণ সন্ধ্যায়-
কাশবন নদী পথঘাট
কাদাজল আকাশের আইল চিরে দিগন্ত মাঠ ছুঁয়ে
ঝুলন্ত বাদুড়ের মতন
সোনালি ফুল আর কাঁচা আমের গায়
শালিকের ফেরা
কিচিরমিচিরের বাঁশেরঝাড়ি পুকুরকান্দায়;
একপাল মেষ,ফসলের আবাদি গোধূমচূর্ণ সন্ধ্যায়-
কাশবন নদী পথঘাট
কাদাজল আকাশের আইল চিরে দিগন্ত মাঠ ছুঁয়ে
ঝুলন্ত বাদুড়ের মতন
সোনালি ফুল আর কাঁচা আমের গায়
শালিকের ফেরা
কিচিরমিচিরের বাঁশেরঝাড়ি পুকুরকান্দায়;
মাটির কুপিতে
কেরোসিন জ্বলা টিমটিম আলোয়
বরুনার কুচকুচে কালো চুল
হুরির হুইস্কি নেশার মতন জ্যোৎস্নার পেলবী মুখ
দখিনের গ্রীষ্ম বাতাসে
একগাল হাসির মাপ দিয়ে যায়-
কেরোসিন জ্বলা টিমটিম আলোয়
বরুনার কুচকুচে কালো চুল
হুরির হুইস্কি নেশার মতন জ্যোৎস্নার পেলবী মুখ
দখিনের গ্রীষ্ম বাতাসে
একগাল হাসির মাপ দিয়ে যায়-
আগামী ভোরের সূর্য মহুয়া সুরের আঁড় বাঁশিতে...
stipu865@gmail.com
3 Comments
This comment has been removed by the author.
ReplyDeleteচমৎকার শব্দ চয়ণ।ভাল লাগল।
Deleteপাঠ মও মন্তব্যের জন্য ধন্যবাদ। শুধু ভালো লাগা নয়, মন্দ লাগাও উঠে আসুক। প্রিয়....
ReplyDelete