পলিয়ার ওয়াহিদ এর কবিতা

Poems by Polyar Wahid



ভাবনা বেদনা-এক

 

মাখনের মতো দিন

আঁচিলের মতো রাত

কত নুন আর ঋণ

চুমুকে দেয় আঘাত

 





 

ভাবনা বেদনা-দুই

 

 

যত দিন যায়

বিচ্ছিন্ন হয়ে ঝরি

আকাশের চিবুক থেকে জলের মতো!

দূরত্বরা ফটফট করে।

 

আর যত ডানা হয়

উড়তে শিখবো

মরণ লিখবে অন্য কেউ!

তার মুখ

মধু আর মোম দিয়ে তৈরি

হাসি তাঁর বড্ড সেকেলে

লেপে দিবো কান্না দিয়ে

থেঁতলানো চুমু ভেসে যায়

পরস্পর পাশাপাশি থেকে

মুছে যায় শ্লেটের খড়ি

 

যাত্রা তবু ভুলবে না স্মৃতি!

 



Poems by Polyar Wahid

Post a Comment

0 Comments