আজকে ঈদের দিন
তিন তিনা তিন তিন
আজকে ঈদের দিন
পোলাও খাবো মাংস খাবো
পেট করে টিনটিন।
তিন তিনা তিন তিন
আজকে ঈদের দিন
মাঠে যাবো পার্কে যাবো
ধাত তি নাতিন তিন।
তিন তিনা তিন তিন
আজকে ঈদের দিন
আনন্দে প্রাণ নাচবে আরও
বাজবে সুখের বীণ।
তিন তিনা তিন তিন
আজকে ঈদের দিন
গরীব দুখী বুকে টেনে
শুধবো ঈদের ঋণ।
তিন তিনা তিন তিন
আজ যে খুশির দিন।

0 Comments